× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১২:২৮ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১২:২৮ পিএম

নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। গল টেস্টের পুনরাবৃত্তি ঘটিয়ে এদিনও শূন্য রানে সাজঘরে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। 

অন্যদিকে, ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৫ রান।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আজ (বুধবার) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

তবে ইনিংসের শুরুতেই হোঁচট খায় টাইগাররা। প্রথম টেস্টের মতোই ব্যর্থ হন ওপেনার এনামুল হক বিজয়, কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি।

শুরুর চাপ কিছুটা সামলে ওঠার পর দলীয় ৪৩ রানে বিদায় নেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ৩৯ বলে ৩ চারের সাহায্যে ২১ রান করে ক্যাচ দিয়ে আউট হন এই টেস্ট স্পেশালিস্ট। 

মুমিনুলের বিদায়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

এদিকে সাদমান ইসলাম ৭৩ বলে ৫ চারের বিনিময়ে ৩১ রান নিয়ে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি ১০ বলে ৩ রানে অপরাজিত আছেন। 

বড় স্কোর গড়ার জন্য এই দুই ব্যাটারের ওপরই এখন নির্ভর করছে বাংলাদেশ।

এক নজরে দুই দলের একাদশ

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসান।

রূপালী বাংলাদেশ

Link copied!