× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৮:২১ এএম

ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকোলো সাভোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৮:২১ এএম

জুভেন্টাসের উদীয়মান ডিফেন্ডার নিকোলো সাভোনা। ছবি- সংগৃহীত

জুভেন্টাসের উদীয়মান ডিফেন্ডার নিকোলো সাভোনা। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না জুভেন্টাসের উদীয়মান ডিফেন্ডার নিকোলো সাভোনার। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৫-২ গোলে হারের ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ২২ বছর বয়সি এই ইতালিয়ান তারকা।

সাভোনা জুভেন্টাসের হয়ে ক্লাব বিশ্বকাপের তিনটি গ্রুপ পর্বের ম্যাচেই শুরু থেকে খেলেন।

কিন্তু বৃহস্পতিবার রাতে সিটির বিপক্ষে ম্যাচের এক ঘণ্টা পেরোতেই গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার পরিবর্তে মাঠে নামেন ফেদেরিকো গাত্তি।

চোটের পরদিন জুভেন্টাস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, সাভোনার বাঁ পায়ের গোড়ালিতে উচ্চমাত্রার ক্যাপসুলার লিগামেন্ট ইনজুরি ধরা পড়েছে।

ইতোমধ্যেই শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া। এক মাস পর পুনর্মূল্যায়নের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারে গ্রুপ ‘জি’ থেকে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠেছে জুভেন্টাস। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাবটি।

সাভোনার জায়গায় গাত্তিই সম্ভবত হেড কোচ ইগর তুদরের রক্ষণভাগের তিনজনের একজন হয়ে খেলবেন।

উল্লেখ্য, আল আইন বিপক্ষে জুভেন্টাসের প্রথম ম্যাচেও বদলি হিসেবে নেমেছিলেন গাত্তি। এখন সেই ভূমিকাতেই বড় ম্যাচে তার ওপরই ভরসা রাখতে হচ্ছে জুভেন্টাসকে।

রূপালী বাংলাদেশ

Link copied!