× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৪:৪৮ পিএম

যে কারণে সাকিবকে দলে নেয়নি রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৪:৪৮ পিএম

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসন্ন গ্লোবাল সুপার লিগের (GSL) স্কোয়াডে অন্তর্ভুক্ত করেনি বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

আজ সোমবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

যদিও সাকিব বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা আকাশচুম্বী, তবুও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।

টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, আমরা সাকিব আল হাসানকে দলে চাইনি এমন নয়। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তাকে স্কোয়াডে নেওয়া সম্ভব হয়নি।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাকিব সেই সরকারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

এরপর থেকে তিনি দেশে ফেরেননি এবং বিভিন্ন মামলায় তার নাম জড়িয়ে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলার সুযোগও পাননি।

তানিম জোর দিয়ে বলেন, আমরা কোনো দিক থেকে চাপ পাইনি বা সাকিবকে বাদ দিতে বলা হয়নি। এটা পুরোপুরি আমাদের দল পরিচালনা কমিটির সিদ্ধান্ত।

তিনি আরও যোগ করেন যে, সাকিব আল হাসান দলে থাকলে অনেক জায়গা সহজ হয়ে যায়—তিনি একজন ব্যাটার, স্পিনার এবং লিডার।

কিন্তু সব দিক বিবেচনায় আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি সাকিব নিজেও বিষয়টি বুঝতে পারছেন।

রংপুর রাইডার্স স্কোয়াড

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স।

তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে এবং খালেদ আহমেদ।

রূপালী বাংলাদেশ

Link copied!