× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৩:২৬ পিএম

কাতার ও সৌদিতে এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৩:২৬ পিএম

অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে এই বাছাই পর্ব। ছবি- সংগৃহীত

অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে এই বাছাই পর্ব। ছবি- সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এশিয়ার জন্য বরাদ্দ থাকা শেষ দুই দল নির্ধারণে শুরু হচ্ছে বাছাইয়ের চতুর্থ রাউন্ড। এই পর্বের আয়োজক হয়েছে সৌদি আরব ও কাতার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এএফসি এই আয়োজকদের নাম ঘোষণা করে।

অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই বাছাইপর্বের গ্রুপ ‘এ’ অনুষ্ঠিত হবে কাতারে, যেখানে স্বাগতিকদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

অন্যদিকে, গ্রুপ ‘বি’ আয়োজক সৌদি আরব, যেখানে তারা খেলবে ইরাক ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।

প্রতিটি গ্রুপের তিনটি করে দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপের শীর্ষ দল পাবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ।

তবে গ্রুপ রানার-আপদের জন্য রয়েছে আরেকটি সুযোগ। দুই গ্রুপের দ্বিতীয় হওয়া দল পরস্পরের সঙ্গে প্লে-অফে লড়বে। সেই ম্যাচের জয়ী দল পাবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলার সুযোগ, যা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চ মাসে।

এখন পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে ছয়টি দল ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তারা হলো: জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান (প্রথমবার), উজবেকিস্তান (প্রথমবার)।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের বিশ্বকাপ তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে।

এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

রূপালী বাংলাদেশ

Link copied!