‘কাতার এয়ারওয়েজের’ কাছে হয়রানির শিকার বাংলাদেশি যাত্রী
এপ্রিল ৩, ২০২৬, ১২:২০ পিএম
নিউইয়র্ক থেকে বাংলাদেশ ফেরার সময় এক যাত্রী কাতার এয়ারওয়েজের কাছে চরম হয়রানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় তিনি কাতার এয়ারওয়েজের কিউআর-৭০২ ফ্লাইটে যাত্রা করতে জে.এফ.কে. বিমানবন্দরের টার্মিনাল-৮-এ পৌঁছালে আচমকা জানতে পারেন, তার টিকিটে আসন সংরক্ষিত নেই।
যাত্রী জানান, সংশ্লিষ্ট কাউন্টারে তাকে শুরুতেই বলা হয়, ‘ফ্লাইটে আপনার আসন বাতিল করা হয়েছে।’...