× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ই এম আকাশ, কাতার

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:২২ এএম

কাতারে নববর্ষে বৈশাখী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

ই এম আকাশ, কাতার

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:২২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বর্ণিল ও বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন করে বাংলাদেশ কালচারাল একাডেমি, দোহা, কাতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ই এম আকাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহমুদ চৌধুরীসহ ফয়সাল, আলাউদ্দিন, ইসমাইল খানসহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷

বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে রঙিন ব্যানার, ফেস্টুন ও নানা প্রতীকী উপস্থাপনার মাধ্যমে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত রূপ তুলে ধরেন। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে গান, নৃত্য ও কবিতার মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য উদযাপন করা হয়।

এ ছাড়াও, উপস্থিত প্রবাসীরা ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ খাওয়ার মাধ্যমে বাংলা নববর্ষকে উদযাপন করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর করে তোলে।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক- এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!