যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে কাতার সশস্ত্র বাহিনীর একটি সামরিক হেলিকপ্টার সমুদ্রের জলসীমায় বিধ্বস্ত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি একটি ‘রুটিন মিশন’ পরিচালনা করছিল। উড্ডয়নরত অবস্থায় হঠাৎ কারিগরি গোলযোগ দেখা দিলে চালক নিয়ন্ত্রণ হারান এবং এটি সাগরে পতিত হয়।
দুর্ঘটনার পরপরই নিখোঁজ ক্রু এবং যাত্রীদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে বলে জানা যায়। তবে হেলিকপ্টারে ঠিক কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
যুদ্ধের শুরু থেকেই কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আল-উদেইদ’ লক্ষ্য করে ইরান দফায় দফায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে আসছে। যদিও কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা সফলভাবে রুখে দিতে সক্ষম হয়েছে।
সূত্র: আলজাজিরা

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন