× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কাতার প্রতিনিধি : ই এম আকাশ 

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৩:৩৯ পিএম

মিসাইল হামলার পর কাতারে জরুরি সতর্কতা

কাতার প্রতিনিধি : ই এম আকাশ 

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৩:৩৯ পিএম

কাতার। ছবি : সংগৃহীত

কাতার। ছবি : সংগৃহীত

উত্তেজনাপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি, মিসাইল হামলার পর জরুরি সতর্কতা জারি করেছে কাতার সরকার৷ পরিস্থিতি মোকাবিলায় কাতার সরকার প্রতিবারের মতোই নাগরিক ও প্রবাসীদের মোবাইলে ইমার্জেন্সি এলার্ট পাঠাচ্ছে। সতর্কবার্তায় সবাইকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হয়ে ঘরে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়েছে। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস খুলেছে বিশেষ হট লাইন নাম্বার  ৩৩৬৬২০০০।    

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সারাদিনে দুই দফায় কাতারের দিকে মিসাইল হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এর আগে সকালে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইরানের প্রেসিডেন্ট। তবে সেই ঘটনার পরও দিনের মধ্যে দুইবার মিসাইল হামলার খবর পাওয়ায় দেশটিতে উদ্বেগ ও সতর্কতা আরও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কাতার সরকার প্রতিবারের মতোই নাগরিক ও প্রবাসীদের মোবাইলে ইমার্জেন্সি এলার্ট পাঠাচ্ছে। সতর্কবার্তায় সবাইকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হয়ে ঘরে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী যেন সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে চলমান অনিশ্চয়তার কারণে কাতারে অবস্থানরত অনেক বাংলাদেশি প্রবাসী দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তারা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন৷ বর্তমান পরিস্থিতিতে প্রবাসীরা মিসাইলে গিয়ে পানি ঢালছেন ও টিকটক তৈরি করছে এবং দিনরাত ঘুরে বেড়াচ্ছেন কাতারের অলিগলি৷ তথ্যপ্রযুক্তি আইনে কাতার পুলিশের হাতে গ্রেপ্তার ১৯৪ জন৷ 

কাতার জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, কাতার সরকার নির্দেশনা দিয়েছেন  সেই নির্দেশনা আমরা মেনে চলছি, যার কারণে আমাদের বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল বন্ধ রয়েছে, আমি বলব কাতার প্রবাসীরা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন ৷

কাতার প্রবাসি সিনিয়র সাংবাদিক ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন বলেন, সোশ্যাল মিডিয়াতে কাতার প্রবাসীরা গুজব ছড়াচ্ছেন এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি ৷ 

এদিকে কাতারের ঘরোয়া রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বেলায়েত হোসেন আরজু বলেন, আমরা সরকারের নির্দেশনা মেনে চলছি, আমাদের ব্যবসায় একটা সমস্যা হয়েছে সরকার সকল ইভেন্ট বন্ধ করে দেওয়ায় আমরা ইফতার মাহফিল ও ইফতার পার্টি  করতে পারছি না, তারপরও আমরা সরকারের নির্দেশনা মেনে চলছি ৷ কমিনিউটি নেতা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানি সরকারকে ধন্যবাদ দিতে হয়, যারা বাংলাদেশে আটকা পড়েছেন তাদের ভিসা একমাস বাড়িয়ে দিয়েছেন এটা আমাদের সকল দেশের প্রবাসীদের জন্য অনেক বড় সুসংবাদ, তাই আসুন আমরা সকলে কাতারের আইন  মেনে চলি৷

রূপালী বাংলাদেশ

Link copied!