× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১২:৪১ এএম

ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেফতার ৩০০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১২:৪১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের চলমান হামলার মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে কাতারে ৩০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (৯ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা ভিডিও ধারণ ও প্রচার করেছেন এবং এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন, যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

ইসরায়েলি-মার্কিন হামলার প্রতিশোধে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও গ্রেফতারের ঘটনা ঘটেছে। গত ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। কুয়েতও গত ৭ মার্চ দেশে পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সৌদি আরবও সংবেদনশীল ছবি শেয়ার করা বা অনির্ভরযোগ্য তথ্য পুনঃপ্রচারের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। তবে এসব সতর্কতার পরও ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গ্রুপ চ্যাটে ছড়িয়ে পড়ছে।

সূত্র: এএফপি

রূপালী বাংলাদেশ

Link copied!