× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৩৫ পিএম

টস হেরে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস, বোলিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৩৫ পিএম

বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ছবি- সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস।

আজ সোমবার (০১ সেপ্টেম্বর) খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর টাইগাররা এখন দারুণ আত্মবিশ্বাসী।

এই ম্যাচে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হবে। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে ডাচদের জন্য এই ম্যাচটি 'ডু অর ডাই'।

আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। অন্যদিকে, নেদারল্যান্ডসের জন্য এটি বাংলাদেশের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করার দারুণ সুযোগ।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে।

এদিকে সিলেটের পিচ রান তাড়া করা দলগুলো তুলনামূলকভাবে বেশি সফল। এই মাঠে এখন পর্যন্ত খেলা ১৪ টি–টোয়েন্টি ম্যাচের মধ্যে ১১ টিতেই পরে ব্যাট করা দল জিতেছে।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহাদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

রূপালী বাংলাদেশ

Link copied!