× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৪৯ পিএম

বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৪৯ পিএম

সালমান আলি আঘা ও লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

সালমান আলি আঘা ও লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ এবং অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের বিপক্ষে হারের পর এই ম্যাচটি বাংলাদেশের জন্য 'ডু অর ডাই' লড়াই। যারা জিতবে, তারাই প্রবেশ করবে ফাইনালের মঞ্চে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে এই ম্যাচ।

এই হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে পরিসংখ্যান বলছে, ইতিহাস পাকিস্তানের পক্ষেই। কিন্তু সাম্প্রতিক ফর্ম এবং লড়াইয়ের মানসিকতা দেখালে পিছিয়ে নেই টাইগাররা।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পাকিস্তান জিতেছে ২০টি এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টি ম্যাচে। 

এশিয়া কাপের পরিসংখ্যানেও চিত্রটা প্রায় একই— ১৫ বারের দেখায় মাত্র ২ বার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

তবে, সাম্প্রতিক সময়ে চিত্র পাল্টেছে। ২০২৪ সাল থেকে সব ফরম্যাট মিলিয়ে এই দুই দলের মধ্যে ৮টি ম্যাচ হয়েছে, যেখানে জয়-পরাজয়ের পাল্লা সমান, ৪টি করে। 

টি-টোয়েন্টিতে শেষ ৫ দেখায় পাকিস্তানের ৩ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ২ ম্যাচ। এমনকি, সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের দল পাকিস্তানকে হারিয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!