× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৩৩ পিএম

দুই দলের টার্গেটে বাংলাদেশের তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৩৩ পিএম

মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

আইপিএলের আসন্ন মিনি নিলামকে সামনে রেখে দল গোছানোর শেষ প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান থাকায় তাকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে নামছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, নিলামের আগে দলগুলোর শক্তি ও দুর্বলতা বিশ্লেষণে মুস্তাফিজের দিকে বিশেষভাবে নজর রয়েছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের।

ডেথ ওভারে বল করার অভিজ্ঞতা, কাটারের বৈচিত্র্য এবং চাপের মুহূর্তে নিয়ন্ত্রণ ধরে রাখার দক্ষতার কারণে মুস্তাফিজ এবারের নিলামের অন্যতম আলোচিত পেসার হয়ে উঠেছেন।

চেন্নাইয়ের ডেথ ওভারের সমস্যা, সমাধান হতে পারেন মুস্তাফিজ

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবার নিলামে নামছে বড় পার্স নিয়ে—৪৩ কোটি ৪০ লাখ রুপি। দলে এখনো ৯টি জায়গা ফাঁকা, যার মধ্যে ৪টি বিদেশি খেলোয়াড়ের জন্য বরাদ্দ।

গত মৌসুমে ডেথ ওভারে রান দেওয়ার দিক থেকে সবচেয়ে ভুগেছে চেন্নাই। ম্যাথিশা পাতিরানাকে ছেড়ে দেওয়ার পর সেই দুর্বলতা আরও স্পষ্ট হয়েছে। এই অবস্থায় নাথান এলিসের সঙ্গে একজন অভিজ্ঞ বিদেশি পেসার খুঁজছে দলটি, যেখানে মুস্তাফিজকে আদর্শ সমাধান হিসেবে দেখা হচ্ছে।

বড় পার্স থাকায় মুস্তাফিজকে দলে নিতে দর কষাকষিতে পিছিয়ে থাকার কথা নয় চেন্নাইয়ের।

দিল্লির পেস ইউনিটেও সংকট

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের পার্স ২১ কোটি ৮০ লাখ রুপি হলেও তাদের স্কোয়াডের ভারসাম্য মোটামুটি ভালো। তবে পেস বোলিং বিভাগে রয়েছে বড় চ্যালেঞ্জ।

টি নটরাজনের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছে, আর গত মৌসুমে ডেথ ওভারে নিয়মিত রান খরচ করেছে দিল্লির বোলাররা। মিচেল স্টার্কের পাশে একজন অভিজ্ঞ বিদেশি পেসার চায় কোচিং স্টাফ, যেখানে তাদের প্রধান টার্গেট হতে পারে মুস্তাফিজ।

এর আগে দিল্লির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। ভারতীয় কন্ডিশনের সঙ্গে তার মানিয়ে নেওয়ার দক্ষতাও প্রমাণিত।

এদিকে, ডেথ ওভারের সমস্যার দ্রুত সমাধান না হলে শিরোপা স্বপ্ন আবারও বাধাগ্রস্ত হতে পারে—এ কথা ভালো করেই জানে দুই ফ্র্যাঞ্চাইজি। ফলে মুস্তাফিজকে ঘিরে নিলামে চেন্নাই ও দিল্লির মধ্যে লড়াই জমে ওঠার সম্ভাবনাই বেশি।

রূপালী বাংলাদেশ

Link copied!