ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশ্বকাপের আগে বেঙ্গালুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:০২ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের আগে বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরু সফরে যাবে। সেখানে নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিশ্বকাপের আগে ভারতে কিছুদিন বিশ্রাম ও প্রস্তুতির পর ২ ফেব্রুয়ারি নামিবিয়া এবং ৪ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হবে। তবে এই সূচি এখনো চূড়ান্ত হয়নি।

ফাহিম আরও বলেন, বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ব্যস্ত সূচি রয়েছে। বিপিএল চলাকালীন সময়ে দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রাখতে একজন ফিজিও দায়িত্বে থাকবেন।

কোনো ক্রিকেটারের বেশি খেলোয়াড় হওয়ার ক্ষেত্রে ফ্র‍্যাঞ্চাইজিকে জানিয়েই তাকে বিশ্রামের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে টাইগারদের অন্য ম্যাচগুলোর সূচি হলো—৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে।

বিশ্বকাপের আগে দেশেই ২-৩ দিনের একটি ছোট ক্যাম্প আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।