বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে দীর্ঘ সময়ের সুযোগ দিতে একটি বিশেষ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বসেরা বাঁহাতি পেসার মুস্তাফিজকে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের সময় কিছু ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হবে, যাতে তিনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের হয়ে আইপিএলে খেলতে পারেন।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী এপ্রিলের নিউজিল্যান্ড সিরিজে মুস্তাফিজকে কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রাখা হবে এবং তিন ম্যাচের টি২০ সিরিজে তিনি দলে থাকবেন না।
আইপিএলের সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ড সিরিজ যদি এপ্রিলের প্রথম দিকে শুরু হয়, তাহলে মুস্তাফিজ কেকেআরের হয়ে প্রায় সব গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে পারবেন।
এবারের নিলামে শাহরুখ খানের কেকেআর দল রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন