× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:২৭ পিএম

হজের সেঞ্চুরিতে ম্যাচে টিকে থাকল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:২৭ পিএম

কাভেম হজ। ছবি- সংগৃহীত

কাভেম হজ। ছবি- সংগৃহীত

মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে কাভেম হজের দারুণ ব্যাটিংয়ে ম্যাচে টিকে থাকল ওয়েস্ট ইন্ডিজ। তার দারুণ সেঞ্চুরিতে ফলোঅন থেকে রক্ষা পায় দল।

শনিবার দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৮১ রান। এখনো তারা নিউজিল্যান্ডের চেয়ে ১৯৪ রানে পিছিয়ে আছে, তবে ফলোঅন এড়াতে পেরেছে ক্যারিবীয়রা।

৩২ বছর বয়সি হজ ২২৪ বল খেলে ১২টি চারে অপরাজিত আছেন ১০৯ রানে। তার সঙ্গে দিন শেষে ১২ রানে অপরাজিত আছেন অ্যান্ডারসন ফিলিপ।

সেঞ্চুরির পথে বেশকিছু কঠিন মুহূর্ত পার করতে হয়েছে হজকে। ৭৪ রানে থাকা অবস্থায় আকাশ প্যাটেলের বলে স্লিপে তার ক্যাচ ফেলেন ড্যারিল মিচেল। নব্বইয়ের ঘরে ঢোকার পর আরও সতর্ক হয়ে খেলেন তিনি। ৯০ থেকে ১০০ রান করতে হজের লেগেছে ৩৩ বল।

এ ছাড়া ৯৭ রানে থাকার সময় মাইকেল রে-এর একটি বল তার শরীরে আঘাত করে। এতে কিছু সময় খেলা বন্ধও থাকে। তবে সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত টেস্ট সেঞ্চুরির দেখা পান তিনি।

এদিন নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জ্যাকব ডাফি ৩১ ওভারে ৭৯ রান দিয়ে নেন ২ উইকেট। আকাশ প্যাটেলও ২ উইকেট নিলেও দেন ৯৪ রান। এই উইকেটের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারের একটি বিব্রতকর অধ্যায় শেষ করেন প্যাটেল।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট খেলার ২ হাজার ৫৬২ দিন ও ৩৯৪ বল পর এটি ছিল তার প্রথম টেস্ট উইকেট। সব মিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৮৬তম টেস্ট উইকেট।

এর আগে দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং শুরু করে ১১০ রান বিনা উইকেটে। তবে এক রান যোগ হতেই ভাঙে ওপেনিং জুটি। ডাফির বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জন ক্যাম্পবেল (৪৫)।

২০২৩ সালের ফেব্রুয়ারির পর এটিই ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রথম শতরানের ওপেনিং জুটি। ডাফি এরপর ব্র্যান্ডন কিংকেও বোল্ড করেন। আগের দিন ৫৫ রানে থাকা কিং আউট হন ৬৩ রানে।

এর আগে শুক্রবার নিউজিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৭৫ রান। ডেভন কনওয়ের ২২৭ ও অধিনায়ক টম ল্যাথামের ১৩৭ রানের ওপর ভর করেই বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!