২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দল ঘোষণা করা হয় শনিবার বিকেলে। দলে জায়গা হয়নি টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিল এবং জিতেশ শর্মার।
দুর্দান্ত ঘরোয়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ইশান কিষাণ। এছাড়া দলে রয়েছেন রিঙ্কু সিং।
বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সহ–অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল। ব্যাটিং বিভাগে আছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ এবং রিঙ্কু সিং।
অল-রাউন্ডার হিসেবে রয়েছেন করেছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দর। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরা, সাথে আর্শদীপ সিং ও হর্ষিত রানা। স্পিনার হিসেবে খেলবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
বিশ্বকাপের আগে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজের মাধ্যমে দল চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবে।
ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, ইশান কিষাণ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, রিঙ্কু সিং।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন