× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:০৪ পিএম

ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়্যারিয়র্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সন্ত্রাসী হামলায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদিকে স্মরণ করে বিশেষ উদ্যোগ নিয়েছে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়্যারিয়র্স।

দলটি শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানাতে নিজেদের অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী ওয়্যারিয়র্সের পক্ষ থেকে জানানো হয়েছে,‘আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না।

নির্ধারিত সময়ে আমরা আমাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই বিশেষ জার্সিটি প্রকাশ করব।

দলটির ফেসবুক পোস্টে বলা হয়েছে, ক্ষণজন্মা ওয়্যারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করছে। জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা মাথায় রেখে ২১ ডিসেম্বর ২০২৫ আমরা অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় জার্সিটি আনভেইল করব।

রাজশাহী ওয়্যারিয়র্সের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ সবসময় রাজশাহী ওয়্যারিয়র্সের সঙ্গে জড়িয়ে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!