× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৪৮ পিএম

কাশ্মীরের ছোট্ট আরুর গল্পে মুগ্ধ স্মৃতি মান্ধানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাশ্মীরের এক কিশোরী ক্রিকেটপ্রেমী মেয়ে এখন আলোচনার কেন্দ্রে। তার নাম আরু। ভারতের নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক ও তারকা ওপেনার স্মৃতি মান্ধানার প্রতি ভালোবাসার কথা জানিয়ে সে জয় করে নিয়েছে স্বয়ং মান্ধানার মন।

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কবীর খান সম্প্রতি কাশ্মীর সফরে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও অভিজ্ঞতা শেয়ার করেন। সেখানে তিনি জানান, কাশ্মীরের এক পাহাড়ি এলাকায় ক্রিকেট খেলতে খেলতে আরুর সঙ্গে তার পরিচয় হয়। আরু তাকে বলেন, স্মৃতি মান্ধানাই তার প্রিয় ক্রিকেটার।

কবীর খান লেখেন, কাশ্মীরে ক্যামেরা হাতে হাঁটলেই এমন জাদুকরী মুহূর্ত ধরা পড়ে। তিনি জানান, পাহাড়ি ঝরনাকে বাউন্ডারি হিসেবে ব্যবহার করে ক্রিকেট খেলে শিশুরা।

ছক্কা মারলে বল গড়িয়ে চলে যায় ঝেলাম নদীর দিকে। এমনই এক মাঠে খেলছিল আরু, যে নিজেকে স্মৃতি মান্ধানার সবচেয়ে বড় ভক্ত বলে দাবি করে।

কবীর খানের সেই পোস্ট নজরে আসে স্মৃতি মান্ধানার। পোস্টের মন্তব্যে তিনি আবেগঘন বার্তা দেন আরুর জন্য। স্মৃতি লেখেন, ছোট্ট চ্যাম্পিয়ন আরুকে আমার পক্ষ থেকে একটা বড় করে জড়িয়ে ধরো। ওকে বলো, আমিও তাকে উৎসাহ জানাচ্ছি।

উল্লেখ্য, গত মাসে ২০২৫ আইসিসি নারী বিশ্বকাপ জয়ের পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন স্মৃতি মান্ধানা। হারমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় নারী দল ইতোমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে হোম হোয়াইট-বল সিরিজ শুরু করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!