× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:৫৮ এএম

‘আন্তর্জাতিক টুর্নামেন্টে জয়-পরাজয় গুরুত্বপূর্ণ নয়’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:৫৮ এএম

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। ছবি- সংগৃহীত

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পরও হতাশ নয় বাংলাদেশ। টুর্নামেন্টে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ফাইনাল খেলার সুযোগ হারাল যুব টাইগাররা। সেই পাকিস্তান ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজের ফাইনালে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। 

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নে তিনি বলেন, শেষ ম্যাচটা যেভাবে গেছে, তা দেখে কেউ ভুল ধারণা করবেন না—বাংলাদেশ দল মোটেও খারাপ নয়। ওরা যে মানসিকতা এবং উদ্যম দেখিয়েছিল, তাতে আশা করা হয়েছিল দল ফাইনালে যাবে।

ফাহিম আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে জয়-পরাজয় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো দলের খেলোয়াড়রা কতটা উন্নতি করছে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। আমাদের অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে, যারা ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের ক্রিকেটে নিজেদের প্রতিভা দেখাবে।

তিনি বলেন, আমরা নিশ্চিত এই দল আবার ফিরে আসবে। আসন্ন বিশ্বকাপসহ অন্য বড় টুর্নামেন্টে তারা আরও শক্তিশালী হবে। একটি খারাপ ম্যাচ দিয়ে হাল ছাড়ার কিছু নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!