নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের অনুশীলনের সময় হঠাৎ রাগ করে স্টেডিয়াম ত্যাগ করেছেন। তার সঙ্গে ছিলেন সহকারী কোচ তালহা জুবায়ের।
দুপুর দেড়টার দিকে দলের ক্রিকেটাররা অনুশীলনের জন্য টিমবাস থেকে নামার সময় সাংবাদিকরা খালেদ মাহমুদকে স্টেডিয়াম ছাড়তে দেখেন।
সুজন জানান, তিনি আর বিপিএলে কোচিং চালাতে আগ্রহী নন। তিনি দলের লজিস্টিক সাপোর্টের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
নোয়াখালী এক্সপ্রেসের কর্মকর্তারা তাকে বোঝানোর চেষ্টা করলেও সফল হননি। খালেদ মাহমুদ তার সহকারী তালহা জুবায়েরকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে মাঠ ত্যাগ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন