× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৫ পিএম

অভিমান ভেঙে দলের সঙ্গে যুক্ত হলেন সুজন-তালহা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিপিএলের ১২তম আসর মাঠে গড়ানোর আগে একের পর এক ঘটছে চমক। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম র‌য়্যালসের মালিকানা পরিবর্তনের খবরের মধ্যেই আসে নতুন চমক।

দুপুরের দিকে নোয়াখালী এক্সপ্রেসে নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলীয় অনুশীলন ত্যাগ করেন দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের

কিন্তু ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে তারা আবার দলের সঙ্গে যুক্ত হন। বিকেলে নোয়াখালী মালিকের সঙ্গে অনুশীলনে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। সুজন পরে সাংবাদিকদের জানিয়েছেন, ‘হিট অব দ্য মোমেন্ট’ এমন ঘটনা ঘটেছিল।

এরপর নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কের দায়িত্বও ঘোষণা করা হয়েছে। প্রথমবার বিপিএলে অংশ নেওয়া দলের নতুন অধিনায়ক হচ্ছেন সৈকত আলী।

তার আগে সৈকত কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন। তবে কোনো দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আগে ছিল না, এবার অধিনায়ক হিসেবে তার অভিষেক ঘটছে।

রূপালী বাংলাদেশ

Link copied!