× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:০২ পিএম

তরুণ কোহলি ভক্তকে বুকে জড়িয়ে ধরলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন রোহিত শর্মা। মুম্বাইয়ের হয়ে ১৫৫ রানের অনবদ্য ইনিংস খেলার পর এবার মাঠের বাইরেও হৃদয় জয় করলেন ভারতের সাবেক অধিনায়ক।

সম্প্রতি মুম্বাই বনাম সিকিম ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ঘটে যায় এক আবেগঘন মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক ছোট্ট শিশু দর্শক গ্যালারি থেকে দৌড়ে মাঠে ঢুকে পড়ছে রোহিত শর্মার কাছে।

সাদা টেস্ট জার্সি পরা সেই শিশুটির পিঠে লেখা ছিল ‘কোহলি’ ও ১৮ নম্বর। রোহিতের কাছে পৌঁছে সে পা ছুঁয়ে সালাম করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেন ‘মুম্বাই চা রাজা’। ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে শিশুটিকে আলতোভাবে মাঠের বাইরে পাঠিয়ে দেন রোহিত শর্মা।

এই হৃদয়ছোঁয়া মুহূর্ত দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাঠে রানের বন্যার পর এমন মানবিক আচরণে আবারও ভক্তদের মন জয় করেন ৩৮ বছর বয়সি এই তারকা ব্যাটার।

এর আগে ম্যাচে সিকিমের দেওয়া ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন রোহিত। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিলেন তিনি। অ্যাংক্রিশ রাঘুবংশী ও মুশীর আহমেদ খানের সঙ্গে জুটি বেঁধে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে মুম্বাই।

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন চনমনে। এ সময় জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে উপস্থিত ১২ হাজারের বেশি দর্শকের কণ্ঠে ভেসে আসে, ‘রোহিত ভাইকে বোলিং দাও’— এমন মজার স্লোগানও।

উল্লেখ্য, বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মাকে পরের ম্যাচে দেখা যাবে ২৬ ডিসেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ উত্তরাখণ্ড।

রূপালী বাংলাদেশ

Link copied!