× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৭:৫৫ পিএম

মুস্তাফিজের বদলি হিসেবে কানাডিয়ান পেসার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৭:৫৫ পিএম

মুস্তাফিজুর রহমান ও কালেম সানা । ছবি- সংগৃহীত

মুস্তাফিজুর রহমান ও কালেম সানা । ছবি- সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে খেলতে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে ২৪ ডিসেম্বর তার দলের ম্যাচ থাকায় সেই ম্যাচটি খেলে পরদিন দেশে ফিরে আসেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে মুস্তাফিজ দেশে ফেরায় আইএল টি-টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস তার বদলি খেলোয়াড় নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজের জায়গায় কানাডিয়ান পেসার কালেম সানাকে দলে ভিড়িয়েছে।

দুবাই ক্যাপিটালস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, আসরের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে গ্লোবাল সুপার লিগের তারকা কালেম সানা দলে যোগ দিয়েছেন।

আইএল টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে ছিলেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট ছাড়ার সময় তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৮ ম্যাচে ৮ দশমিক ৮ ইকোনমিতে ১৫ উইকেট তুলে নেন এই পেসার।

এদিকে চলমান বিপিএলে মুস্তাফিজ খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। এখনো মাঠে নামেনি তার দল। আগামী সোমবার চট্টগ্রামের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাইডার্সরা।

রূপালী বাংলাদেশ

Link copied!