ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:৫৫ পিএম
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান। আসন্ন বিশ্বকাপে আফগানকে সামনে থেকে নেতৃত্ব দেবেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ খান।

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটারদের নিয়েই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরেজে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে ফিরেছেন গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হক। এ ছাড়া বাঁহাতি ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ইসহাকও জায়গা ধরে রেখেছেন।

তরুণ পেসার আবদুল্লাহ আহমদজাইকেও দলে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি সিরিজে খেলেননি ফজল হক ফারুকি। তাকেও স্কোয়াডে রাখা হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। যেখানে আফগানিস্তান ‘ডি’ গ্রুপে লড়বে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে।

আসরের দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে রশিদ খানের দল। এরপর ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা, ১৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড, ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ও ১৯ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ কানাডা।

আফগানিস্তান স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই