× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:১৩ পিএম

কোমা থেকে উন্নতির পথে ড্যামিয়েন মার্টিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:১৩ পিএম

ড্যামিয়েন মার্টিন। ছবি: সংগৃহীত

ড্যামিয়েন মার্টিন। ছবি: সংগৃহীত

সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিনকে বক্সিং ডে-তে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর ঝুঁকিতে থাকা মার্টিনের অবস্থা এখন উন্নতি করেছে। এখন তিনি কোমা থেকে বের হয়ে পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন।

মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু অ্যাডাম গিলক্রিস্ট জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় যা ঘটেছে তা অবিশ্বাস্য। মার্টিন এখন চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন এবং পরিবারের সবাই মনে করছেন, এটি যেন এক ধরনের অলৌকিক ঘটনা।

তারা আশা করছেন শিগগিরই তাকে আইসিইউ থেকে হাসপাতালে অন্য কোনো অংশে স্থানান্তর করা যাবে।

মার্টিনের স্ত্রী আমান্ডা জানিয়েছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানুষের ভালোবাসা, সহমর্মিতা এবং সমর্থন মার্টিনকে শারীরিক ও মানসিকভাবে শক্তি দিয়েছে। আমরা সত্যিই সবার প্রতি কৃতজ্ঞ।’

৫৪ বছর বয়সি ড্যামিয়েন মার্টিন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২ থেকে ২০০৬ পর্যন্ত ৬৭টি টেস্ট খেলেছেন। ২০০০ সালে ছয় বছরের বিরতির পর তাকে দলের সঙ্গে পুনর্মিলিত করা হয়েছিল।

এবং তিনি স্টিভ ওয়াহয়ের শক্তিশালী অস্ট্রেলিয়া দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলেরও অংশ ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!