× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৬:১০ পিএম

কলকাতার ফেসবুক পোস্টে ভক্তদের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বাংলাদেশ সময় গতকাল দুপুর ২টা ২২ মিনিটে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে ছেঁটে ফেলার খবর নিশ্চিত করে।

পোস্টের সঙ্গে সঙ্গে ভক্ত ও সমর্থকরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পোস্টে ১ লাখ ৭০ হাজার প্রতিক্রিয়া এসেছে। এর মধ্যে অ্যাংরি রিঅ্যাকশন ১ লাখ ১৬ হাজার এবং হাহা রিঅ্যাকশন ৩৩ হাজার।

নেতিবাচক মন্তব্যে ফেসবুক পোস্ট সয়লাব। অনেকেই আইপিএল বয়কটের দাবিও তুলেছেন, আবার কিছু মন্তব্যে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়েও সমালোচনা করা হয়েছে।

মোস্তাফিজ ইস্যুর কারণে কলকাতার অন্যান্য পোস্টগুলোতেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দলের বিজয় হাজারে ট্রফি, নিউজিল্যান্ড সিরিজের ১৫ সদস্যের ওয়ানডে দলসহ অন্যান্য পোস্টেও ভক্তরা মূলত মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি উল্লেখ করছেন।

নিউজিল্যান্ড সিরিজের পোস্টে ৫১ হাজার প্রতিক্রিয়ার মধ্যে ৩১ হাজার হাহা এবং ১৫ হাজার অ্যাংরি রিঅ্যাকশন এসেছে। মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়া শুধু বাংলাদেশে নয়, ভারতের ভক্তদের মধ্যেও তীব্র।

এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আইপিএল সম্প্রচার বন্ধ এবং বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!