× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৬:৫২ পিএম

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়কে বাদ দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৬:৫২ পিএম

ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক। ছবি- সংগৃহীত

ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক। ছবি- সংগৃহীত

ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উপস্থাপনা প্যানেল থেকে বাদ দিয়েছ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নিল বিসিবি।

এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনার ক্ষেত্রে চমক দেখিয়েছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে থাকতেন রিধিমা পাঠক। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গাফ।

তবে, বাংলাদেশ-ভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমার বিপিএল যাত্রা মাঝপথেই শেষ হলো। বিসিবি জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে প্যানেল থেকে সরানো হয়েছে।

গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই'র নির্দেশ মেনে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক আক্রমণ চলছে এমন অভিযোগ তুলে ‘অ্যান্টি বাংলাদেশি’ সেন্টিমেন্টে বারুদ যোগ করছে উগ্র হিন্দুত্ববাদীরা।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছে বিসিবি।

এরপর গতকাল (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

Link copied!