ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক পোস্টে যা বললেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৪৯ পিএম
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটের অনেককেই সাম্প্রতিক এক ঘটনা ভাবিয়ে তুলেছে। এ বিষয়ে সরাসরি মন্তব্য করেছেন বাংলাদেশের পেস তারকা তাসকিন আহমেদ।

শুক্রবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাসকিন লিখেছেন, ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শেষে তাসকিন আশা প্রকাশ করেছেন যে, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে।

প্রসঙ্গত, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের মন্তব্য ক্রিড়াঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।