× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:০৩ পিএম

মৌসুম শুরুর আগেই বিক্রি হচ্ছে মুলতান সুলতানস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:০৩ পিএম

মুলতান সুলতানস। ছবি : সংগৃহীত

মুলতান সুলতানস। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম সফল দল ‘মুলতান সুলতানস’ নিয়ে নিজেদের পরিকল্পনা হুট করেই বদলে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের মৌসুমটি বোর্ডের অধীনে খেলার কথা থাকলেও, এখন টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজটি বিক্রির জন্য টেন্ডার আহ্বান করতে যাচ্ছে পিসিবি।

কয়েক সপ্তাহ আগেও পিসিবি জানিয়েছিল, আলি তারিন মালিকানা ছেড়ে দেওয়ার পর ১১তম আসরে বোর্ড নিজেই দলটি পরিচালনা করবে এবং আসর শেষে তা বিক্রি করা হবে। তবে বাজার পরিস্থিতির নাটকীয় পরিবর্তনে বোর্ড তাদের সিদ্ধান্ত বদলেছে।

জানা গেছে, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে অপ্রত্যাশিত সাড়া পেয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে পিসিবি।

এদিকে, সম্প্রতি নতুন দুটি ফ্র্যাঞ্চাইজের নিলাম থেকে পিসিবি প্রায় ১৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এই বিশাল অংকের আয় বোর্ডকে উৎসাহিত করেছে যে, এখনই মুলতান সুলতানস বিক্রির উপযুক্ত সময়।

পিএসএলের জনপ্রিয়তা এখন তুঙ্গে। পিসিবি মনে করছে, বিক্রি করতে দেরি করলে ফ্র্যাঞ্চাইজের বর্তমান বাজার দর কমে যেতে পারে।

আরও জানা যায়, পিসিবি দ্রুতই মুলতান সুলতানসের জন্য দরপত্র বা টেন্ডার আহ্বান করবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে খোলা নিলাম পদ্ধতিতে, যাতে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় থাকে এবং কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যায়।

আগামী আসরে পিএসএলে মোট ৮টি দল অংশ নিতে যাচ্ছে। লিগের পরিধি বাড়ায় এবং নতুন বিনিয়োগকারীদের আগমনে পাকিস্তান ক্রিকেটে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!