× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০২:০৫ পিএম

বাংলাদেশ ইস্যুতে বিকল্প পথ খুঁজছে আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০২:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে চায় না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুরোধ সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আইসিসি ও বিসিবির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি ভার্চুয়াল (জুম) সভা অনুষ্ঠিত হয়। সভায় আইসিসি কর্তৃপক্ষ সূচি চূড়ান্ত হওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে অনুরোধ জানায়। তবে বিসিবি প্রতিনিধি দল কোনো কালক্ষেপণ না করে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করে।

সভা শেষে বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করাই বোর্ডের প্রধান অগ্রাধিকার। বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এর আগে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিসিবি ৪ জানুয়ারি লিখিতভাবে আইসিসিকে জানায়, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না। অন্য কোনো দেশে ম্যাচগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়।

আইসিসি তখন নিরাপত্তা ঝুঁকির বিস্তারিত ব্যাখ্যা চায়। বিসিবি ৮ জানুয়ারি ই-মেইলের মাধ্যমে ঝুঁকির তথ্য, ভিডিও ও সংবাদ লিংক পাঠায়।

বিসিবির দেওয়া তথ্য বিশ্লেষণ করে আইসিসির নিরাপত্তা বিভাগও ঝুঁকির বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে। নিরাপত্তা মূল্যায়নের একটি নোটে বলা হয়, কলকাতার মতো সংবেদনশীল ভেন্যুতে বাংলাদেশি সমর্থকরা নিরাপদ নাও থাকতে পারেন।

এমনকি বাংলাদেশ দলের জার্সি পরা দর্শক হেনস্তার শিকার হতে পারেন বলেও উল্লেখ করা হয়। বিকল্প হিসেবে চেন্নাইকে তুলনামূলক নিরাপদ ভেন্যু হিসেবে চিহ্নিত করা হয়।

এই প্রেক্ষাপটে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের নিরাপদ ভেন্যুতে আয়োজনের প্রতিশ্রুতি দেয়। তবে বিসিবি সে প্রস্তাবে রাজি হয়নি এবং স্পষ্টভাবে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়।

এদিকে, সরকারের পক্ষ থেকেও ভারতে দল না পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও পরে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসির নিরাপত্তা বিভাগ সরাসরি এমন কোনো মন্তব্য করেনি। এ নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও পরে পরিস্থিতি শান্ত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আইসিসি এখন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা যাচাই করছে। এ জন্য বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে নেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে। তবে গ্রুপ পরিবর্তন ও ভেন্যু বদল—দুটোই জটিল প্রক্রিয়া হওয়ায় সিদ্ধান্ত নিতে আইসিসির বোর্ড সভার অনুমোদন লাগবে।

একটি সূত্র জানিয়েছে, মিডিয়া রাইটসধারী প্রতিষ্ঠানও চায় বাংলাদেশ শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলুক। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপত্তি না করলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা এখনো রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!