× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৬:৩৫ পিএম

‘আগামী মৌসুমে চ্যাম্পিয়ন হবে নোয়াখালী’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৬:৩৫ পিএম

নোয়াখালী এক্সপ্রেস। ছবি : সংগৃহীত

নোয়াখালী এক্সপ্রেস। ছবি : সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথমবার অংশ নিয়ে শুরুটা ভালো হয়নি নোয়াখালী এক্সপ্রেসের। প্রথম ছয় ম্যাচের সবকটিতেই হেরে বিপাকে পড়ে নবাগত দলটি।

তবে সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় নোয়াখালী। এরপর টানা জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। এখনো কাগজে-কলমে প্লে-অফে খেলার সুযোগ রয়েছে তাদের।

দলের পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ নোয়াখালীর বর্তমান অবস্থান নিয়ে আশাবাদী। তিনি বলেন, বাংলাদেশে আবার আসতে পেরে খুব ভালো লাগছে। দলের পারফরম্যান্সে তিনি খুশি।

ইহসানউল্লাহ জানান, পরপর দুটি ম্যাচ জেতায় দলের মনোবল বেড়েছে। সামনে আরও দুটি ম্যাচ রয়েছে। নেট রানরেট ভালো থাকলে এবং অন্য দলের ফল পক্ষে এলে প্লে-অফে খেলার সুযোগ তৈরি হতে পারে।

নোয়াখালীর ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, বিপিএলে এটি নোয়াখালীর প্রথম আসর। নতুন দল হলেও শেষটা ভালো হবে বলে তিনি বিশ্বাস করেন। এবার চ্যাম্পিয়ন হতে না পারলেও আগামী মৌসুমে দলটি আরও শক্তিশালী হয়ে শিরোপার লড়াইয়ে থাকবে বলে আশা তার।

দলের তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন দিপুর প্রশংসাও করেন এই পাকিস্তানি ক্রিকেটার। তিনি বলেন, দিপু একজন প্রতিভাবান ব্যাটার, যার ব্যাটিং তাকে মুগ্ধ করেছে।

এ ছাড়া দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের ভূয়সী প্রশংসা করে ইহসানউল্লাহ বলেন, কোচ খুবই বন্ধুত্বপূর্ণ এবং দলে সুন্দর পরিবেশ বজায় রাখছেন, যা দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!