× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৪১ পিএম

প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৪১ পিএম

ব্যাট করার সময়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

ব্যাট করার সময়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী দল নেদারল্যান্ডস নারী দলকে ২৬ রানে হারিয়েছে।

এদিন ব্যাট হাতে দারুণ খেলেছে বাংলাদেশ নারী দলের দুই ব্যাটার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নয়টি চার ও একটি ছক্কায় ৫১ বলে ৭৫ রান করেন। এছাড়া সোবহানা মুস্তারি ৫৮ বলে ৫৯ রান করেন। তার ব্যাট থেকে এসেছে চারটি চার ও একটি ছক্কা।

প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দুই ওপেনার দিলারা আক্তার (৬) ও জুয়াইরিয়া ফেরদৌস (২) খুব বেশি রান করতে পারেননি। তবে তৃতীয় উইকেটে ১৩৯ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান সোবহানা ও জ্যোতি।

জবাব দিতে নেমে নেদারল্যান্ডস নারী দল ৭ উইকেটে ১২৫ রানেই থেমে যায়। দলের সর্বোচ্চ রান আসে স্টেরি ক্যালিস থেকে, যিনি ২৩ বলে ৩১ রান করেন। এছাড়া ফেবে মলকেনবোর ২৪ বলে ২৮ রান করেন।

বল হাতে বাংলাদেশের হয়ে  রাবেয়া খান ৪ ওভারে ৩ উইকেট নেন। ঋতু মনি ৩ ওভারে ২ উইকেট নেন। এছাড়া ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার একজন করে উইকেট নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!