× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:৪২ পিএম

বিশ্বকাপ প্রসঙ্গে ফারুকী : ভারতে গতকালও বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:৪২ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে গ্রুপ পর্বের চারটি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচ স্থানান্তরের জন্য একাধিকবার আইসিসিকে চিঠি পাঠিয়েও ইতিবাচক সাড়া পায়নি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভারতের ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া হলেও বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির ভিন্ন অবস্থান চোখে পড়েছে। 

ফারুকী বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা প্রকাশিত হয়েছে। ঠিক গতকাল ২২ জানুয়ারি পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এক মুসলিম মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া।

ফারুকী আরও বলেন, বিষয়টি মূলত আইপিএলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় শুরু হয়। ভারতের কিছু চরমপন্থি হিন্দু নেতাদের হুমকির কারণে মুস্তাফিজের নিরাপত্তা শঙ্কা প্রকাশ পেয়েছিল। এরপরই বিসিবি বিশ্বকাপ খেলার আগে নিরাপত্তা নিয়ে সতর্কতা জানিয়েছিল।

তিনি যুক্তি দেখিয়েছেন, দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণা এবং নিরাপত্তা হুমকির বাস্তবতায় ভিত্তি করে ভারতীয় মাটিতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি ‘গুরুতর এবং বাস্তব’ হিসেবে বিবেচনা করা উচিত।

রূপালী বাংলাদেশ

Link copied!