× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:০৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ‘দুঃখজনক’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:০৩ পিএম

এবি ডি ভিলিয়ার্স।  ছবি : সংগৃহীত

এবি ডি ভিলিয়ার্স।  ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়াকে ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের ভেন্যুতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানালে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে বাংলাদেশ, তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব ক্রিকেটে চলছে তীব্র বিতর্ক। সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘এবি ডি ভিলিয়ার্স ৩৬০’-এ এক দর্শকের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে কথা বলেন ৪১ বছর বয়সী সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।

]111907]

ডি ভিলিয়ার্স বলেন, আমি কারও পক্ষ নিতে চাই না। এটি একটি রাজনৈতিক ও ব্যক্তিগত ইস্যু। বিষয়টি সম্পর্কে আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই।

তবে ক্রিকেটের স্বার্থে হতাশা গোপন করেননি তিনি। ডি ভিলিয়ার্স যোগ করেন, একটি বিষয় কখনোই এমন পর্যায়ে যাওয়া উচিত নয়, যেখানে একটি দল পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে বাধ্য হয়। এটা খেলাটির জন্য খুবই হতাশাজনক ও খারাপ লাগার মতো ঘটনা।

ডি ভিলিয়ার্স আরও বলেন, আমি জানি না কারা এই সিদ্ধান্ত নিয়েছে বা কে এর নিয়ন্ত্রক। তবে সমস্যাগুলোর সমাধান করা উচিত ছিল। ক্রিকেটের সঙ্গে রাজনীতির মিশে যাওয়া আমি ঘৃণা করি। এখানেও সেটাই হয়েছে, যা সত্যিই দুঃখজনক।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের পরিবর্তে গ্রুপ ‘সি’-তে অংশ নিচ্ছে স্কটল্যান্ড।

রূপালী বাংলাদেশ

Link copied!