× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৫৯ পিএম

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটসাল দল। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনা খাতুনরা।

সাফজয়ীদের বরণ করে নিতে বিমানবন্দরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিমানবন্দর থেকেই চ্যাম্পিয়নদের জন্য ব্যবস্থা করা হয় বিশেষ ছাদখোলা বাসের। 

শিরোপা হাতে বাঘিনীদের সেই শোভাযাত্রা বিমানবন্দর থেকে শুরু হয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলের উদ্দেশে রওনা হয়।

হাতিরঝিলে রাতের আলোয় আলোকোজ্জ্বল পরিবেশে আয়োজন করা হয়েছে ‘গ্র্যান্ড রিসিপশন’। 

জানা গেছে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব উপস্থিত থেকে দলের সদস্যদের সংবর্ধনা দেবেন।

অনুষ্ঠান শেষে জলসিঁড়িতে আয়োজন করা হয়েছে বিশেষ ডিনারের। এবং বিজয়ীদের বিশ্রামের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে গুলশানের একটি পাঁচ তারকা হোটেল।

লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। দক্ষিণ এশিয়ার ৭টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই জয় আর ১টি ড্র নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ট্রফি হাতে তোলে লাল-সবুজের প্রতিনিধিরা।

রূপালী বাংলাদেশ

Link copied!