× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৫২ পিএম

ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, তবে...

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৫২ পিএম

ভারত-পাকিস্তান। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান। ছবি : সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘিরে তীব্র আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান। ক্রিকেট বিশ্বে চলমান এই নাটকীয় পরিস্থিতির মধ্যেই এক নতুন ও চমকপ্রদ সমাধান প্রস্তাব সামনে এনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

তার মতে, ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি মেনে বাংলাদেশ দলকে বিশ্বকাপে পুনরায় অন্তর্ভুক্ত করা হলে তবেই পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে সম্মত হবে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, পাকিস্তানের এই অবস্থান আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথাকথিত ‘দ্বিমুখী নীতি’র বিরুদ্ধে একটি প্রতিবাদ।

তার ভাষায়, পাকিস্তানকে যদি মর্যাদা দেওয়া হয় এবং বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হয়, তাহলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে।

তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের দাবি উপেক্ষা করলে আইসিসির ভাবমূর্তি ও কার্যক্রমের ওপর এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

লতিফ স্পষ্ট করে জানান, পাকিস্তান বিষয়টি বিসিসিআইয়ের বিরুদ্ধে নয়, সরাসরি আইসিসির কাছেই তুলেছে।

আইসিসিতে ভারতের প্রভাবের বিষয়টি তুলে ধরে রশিদ লতিফ মন্তব্য করেন, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কার্যত বিসিসিআই–প্রভাবিত।

তিনি বলেন, আইসিসি মূলত বিসিসিআইয়ের লোকেরাই চালাচ্ছে। জয় শাহ এখন বুঝতে পারবেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা কীভাবে পরিচালিত হওয়া উচিত।”

পাকিস্তান সরকারের ভূমিকা নিয়েও কথা বলেন এই সাবেক অধিনায়ক। তার দাবি, সরকার সরাসরি সম্পৃক্ত হয়ে পিসিবিকে আইনি সুরক্ষা দিয়েছে। এজন্যই সরকারিভাবে প্রেস বিজ্ঞপ্তি ও টুইট দেওয়া হয়েছে, যাতে আইসিসি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিতে না পারে।

তিনি আরও জানান, কিস্তান হয়তো দেরিতে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এবার তারা অত্যন্ত হিসেবি ও সুপরিকল্পিত অবস্থান নিয়েছে। আলোচনা না হলে এই বিশ্বকাপই ভেস্তে যেতে পারে।

ভারত-পাকিস্তান দ্বৈরথের গুরুত্ব তুলে ধরে লতিফ বলেন, বিশ্বব্যাপী ৬০ থেকে ৭০ শতাংশ দর্শক শুধু এই একটি ম্যাচের জন্যই বিশ্বকাপ দেখে। কিস্তান না খেললে বিশ্বকাপের অন্তত ৫০ শতাংশ আকর্ষণই হারিয়ে যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!