× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৭ পিএম

বিসিবি ব্রিফিংয়ে উত্তপ্ত পরিস্থিতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিসিবির গ্রাউন্ডস কমিটির সংবাদ সম্মেলনে উত্তেজনার সৃষ্টি হয়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের সঙ্গে সাংবাদিকদের বাগ্‌বিতণ্ডার পর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এতে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন উপস্থিত সাংবাদিকরা।

দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে পাইলট গ্রাউন্ডস কমিটির বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও স্টেডিয়ামের মেরামত সংক্রান্ত তথ্য সাংবাদিকদের জানান। 

তবে, সম্প্রতি বিসিবি স্টেডিয়াম ও কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত নতুন বিধিনিষেধ আরোপ করেছে। বিসিবির বক্তব্য, নিরাপত্তার কারণে এই নিয়ম করা হয়েছে।

সাংবাদিকরা ‘নিরাপত্তা ঝুঁকি’ কীভাবে তৈরি হচ্ছে তা জানতে চাইলে পাইলট ও উপস্থিত পরিচালক আব্দুর রাজ্জাক স্পষ্ট উত্তর দিতে ব্যর্থ হন। 

পরে পাইলট জানান, সাংবাদিকের প্রশ্নের ধরন তার কাছে গ্রহণযোগ্য নয়, এবং এই কারণে তিনি উত্তর দিতে অনিচ্ছুক।

একপর্যায়ে একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়ায় এবং সাংবাদিকদের ‘নিরাপত্তার কারণে শঙ্কিত’ হিসেবে চিত্রায়িত করার বিষয়টি সাংবাদিকরা গ্রহণ করতে পারেননি। এর ফলে সংবাদ সম্মেলন ত্যাগের সিদ্ধান্ত নেয় তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!