× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:৫৩ পিএম

প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে জাহানারার অসন্তোষ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:৫৩ পিএম

জাহানারা আলম। ছবি : সংগৃহীত

জাহানারা আলম। ছবি : সংগৃহীত

যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। অভিযোগকারী হিসেবে প্রতিবেদনের অনুলিপি না পাওয়া এবং তদন্তের ফলাফল আনুষ্ঠানিকভাবে না জানানোয় হতাশা ব্যক্ত করেছেন তিনি।

রোববার ৮ ফেব্রুয়ারি জাহানারার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ এক বিবৃতিতে এই অসন্তোষের কথা জানায়।

বিবৃতিতে জাহানারার আইনজীবীরা দাবি করেন, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার তার থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এমনকি প্রতিবেদনের কোনো অনুলিপিও তাকে সরবরাহ করা হয়নি।

আইনজীবীরা উল্লেখ করেন, যৌন হয়রানি, অসদাচরণ, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে বিসিবির এই ধরনের গোপনীয়তা হতাশাজনক। তদন্ত সম্পন্ন হওয়ায় জাহানারা স্বস্তি বোধ করলেও, এর স্বচ্ছতার অভাবে তিনি হতাশ।

গত ৪ ফেব্রুয়ারি বিসিবির একটি বিবৃতির প্রেক্ষিতে জাহানারার পক্ষ থেকে এই পাল্টা বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, জাহানারার আইনজীবীরা ইমেইলের মাধ্যমে তদন্ত প্রতিবেদন বিষয়ে স্পষ্টিকরণ চাইলে বিসিবি জানায় যে, প্রতিবেদনটি বর্তমানে তাদের লিগ্যাল টিমের পর্যালোচনায় রয়েছে। 

তবে জাহানারাকে আদৌ এই প্রতিবেদন দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত উত্তর বোর্ড দেয়নি।

উল্লেখ্য, বিসিবির বিবৃতির তথ্য অনুযায়ী, তদন্ত কমিটির কাছে জাহানারা আলমের করা চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির সত্যতা পাওয়া গেছে। নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মিলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!