× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:৩২ পিএম

জরিমানার মুখে মোহাম্মদ নবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করায় শাস্তির মুখে পড়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবারের ওই ম্যাচে এই ঘটনার জেরে নবিকে শাস্তি দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছিল আফগানিস্তানের ইনিংসের ১৪তম ওভারে। দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডির হাতে থাকা একটি রিস্ট ব্যান্ড নিয়ে আপত্তি জানান নবি। এই বিষয় নিয়ে তিনি মাঠের আম্পায়ারের সাথে দীর্ঘ সময় ধরে তর্কে জড়ান এবং প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন।

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি জানানোয় আইসিসির আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গ করেছেন নবি। তিনি নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট যে শাস্তির প্রস্তাব দেন, তা মেনে নেন এই আফগান অলরাউন্ডার।

জরিমানার পাশাপাশি নবির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। তবে গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!