× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৫২ পিএম

নেপালকে উড়িয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অপ্রতিরোধ্য গতি বজায় রাখল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। এই জয়ে 'সি' গ্রুপ থেকে সবার আগে চলতি বিশ্বকাপের শেষ আট বা সুপার এইট নিশ্চিত করল শাই হোপের দল।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই অসহায় ছিল নেপালি ব্যাটাররা। হোল্ডার-ফোর্ডদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান তুলতে সক্ষম হয় নেপাল।

নেপালের পক্ষে দীপেন্দ্র সিং আইরি একাই লড়েছেন। ৪৭ বলে ৫৮ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। এছাড়া শেষের দিকে সোমপাল কামি ১৫ বলে ২৬ রানে ছোট পুঁজি পায় দল।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন অভিজ্ঞ জেসন হোল্ডার। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে তিনি শিকার করেন ৪টি উইকেট। তবে হোল্ডারের চেয়েও মিতব্যয়ী ছিলেন তরুণ ম্যাথিউ ফোর্ড। তিনি তার ৪ ওভারের কোটায় মাত্র ১০ রান খরচায় ১টি উইকেট নিয়ে নেপালকে চেপে ধরেন।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্র্যান্ডন কিং ১৭ বলে ২২ রান করে দলীয় ৪৩ রানে সাজঘরে ফিরলেও জয়ের পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেননি নেপালি বোলাররা।

এরপর শাই হোপ এবং শিমরন হেটমায়ার মিলে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যান। অধিনায়ক হোপ ৬১ রান এবং হেটমায়ার ২১ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। ৯ উইকেট ও ২৮ বল হাতে রেখেই দারুণ জয় তুলে নেয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, ৩ ম্যাচে ৩ হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো নেপালের।

রূপালী বাংলাদেশ

Link copied!