× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:৪৬ এএম

সুপার এইটের সমীকরণ, আশা জাগাচ্ছে যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:৪৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলার শেষ প্রান্তে এসে জমে উঠেছে চরম উত্তেজনা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দারুণ এক জয়ে অস্ট্রেলিয়াকে খাদের কিনারায় ঠেলে পঞ্চম দল হিসেবে সুপার এইটে নাম লিখিয়েছে শ্রীলঙ্কা। একই দিনে আফগানিস্তানের জয়ে শেষ আটের লড়াই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকাও।

এখন পর্যন্ত পাঁচটি দল সুপার এইট নিশ্চিত করেছে। সবার আগে ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ হাতে রেখেই পরের পর্ব নিশ্চিত করেছিল। সোমবার ইতালির বিপক্ষে ঘাম ছুটে যাওয়া জয়ে পরের পর্বের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

এদিকে, অন্যতম আয়োজক ভারত তাদের তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সেরা আটে নিজেদের স্থান পাকাপোক্ত করেছে।

বাকি তিনটি জায়গার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। গ্রুপগুলোর বর্তমান অবস্থা নিচে তুলে ধরা হলো...

গ্রুপ ‘এ’: পাকিস্তান-যুক্তরাষ্ট্র লড়াই

ভারতের সঙ্গী হওয়ার দৌড়ে আছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। আমেরিকা তাদের সব ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে থাকা নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। নয়তো নেট রানরেটে পিছিয়ে থাকায় ছিটকে যেতে হবে সালমান আগাদের।

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া কি পারবে?

শ্রীলঙ্কার সঙ্গে সুপার এইটে ওঠার লড়াইয়ে আছে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে যেকোনো একটি ম্যাচ জিতলেই পরের পর্বে উঠে যাবে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে আছে। 

অন্যদিকে, অস্ট্রেলিয়া শেষ ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে। ম্যাচটি জিতলেও অজিদের তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে।

গ্রুপ ‘সি’ ও ‘ডি’: সমীকরণ পরিষ্কার

‘সি’ গ্রুপ থেকে শীর্ষ দুটি দল—ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠার হাতছানি নিউজিল্যান্ডের বেশি। ৪ পয়েন্ট নিয়ে কিউইরা শেষ ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে, জিতলেই সুপার এইট। 

তবে আফগানিস্তানেরও সুযোগ আছে। সে ক্ষেত্রে নিউজিল্যান্ডের হার এবং কানাডার বিপক্ষে আফগানদের জয় নিশ্চিত করতে হবে; সাথে নেট রানরেটের হিসাবনিকাশও থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!