× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১১:৪৫ এএম

ওয়ানডে দলে ফিরলেন প্রতিকা রাওয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১১:৪৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিকা রাওয়ালকে। বর্তমানে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারতের ১৬তম সদস্য হিসেবে দলে যোগ দিলেন এই টপ অর্ডার ব্যাটার। 

গত বছরের ২৬ অক্টোবর নভি মুম্বাইতে বাংলাদেশ বনাম ওয়ানডে বিশ্বকাপে ফিল্ডিংয়ের সময় হাঁটু ও গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন রাওয়াল। 

প্রথমে শুধু টেস্ট দলে তার ফেরার কথা থাকলেও, পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ায় ওয়ানডে দলেই তাকে ফেরানো হলো। 

বিসিসিআইর এক বিবৃতিতে জানানো হয়েছে, রাওয়াল তাদের উৎকর্ষ কেন্দ্রে পুনর্বাসন শেষ করেছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

২০২৪ সালের ডিসেম্বরে ওয়ানডে অভিষেক হওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন রাওয়াল। এখন পর্যন্ত ২৩ ইনিংসে ৫০.৪৫ গড়ে ১,১১০ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরি।

চলমান বিশ্বকাপে চোট পাওয়ার আগ পর্যন্ত তার রানের ধারাবাহিকতা ছিল উল্লেখযোগ্য। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গত ৯ ফেব্রুয়ারি বিসিসিআই-এর গ্রেড-সি কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা করে নেন তিনি।

এ ছাড়াও ওয়ানডে দলে ফিরেছেন শেফালি বর্মা। রাওয়ালের চোটের বদলি হিসেবে বিশ্বকাপে সুযোগ পেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ম্যাচজয়ী ইনিংস (৮৭ রান ও ২ উইকেট) খেলেছিলেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!