× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:২২ পিএম

জ্যোতির প্রশ্ন

পদ নিয়ে কাড়াকাড়ি-মারামরি কেন?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:২২ পিএম

নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

নতুন সরকার গঠনের পর বদলে যাওয়া বাংলাদেশের স্বপ্নে বিভোর সাধারণ মানুষ। সাধারণ মানুষের এই আশা-আকাঙ্ক্ষার মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দেশের মৌলিক চাহিদা ও অব্যবস্থাপনা নিয়ে সরব হয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে পদ এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রশ্ন তোলেন।

জ্যোতি তার পোস্টে লিখেছেন, ‘এত জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি-মারামরি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য? কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা।

জনগণের মৌলিক চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, খালি আমাদের বেসিক প্রয়োজনগুলো নিশ্চিত করে দেন, আমরা কোনো প্রশ্নই তুলব না। যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের নাগাল রাখা—সিম্পল হিসাব!’

স্বাস্থ্য খাতের ভয়াবহ চিত্র তুলে ধরে জ্যোতি উল্লেখ করেন, ‘একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারের বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার… তাইলে কেমনে পাবে চিকিৎসা?

রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নারী দলের এই অধিনায়ক লেখেন, যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি, (দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্ হয়ে যাবে। বয়স্ক, অসুস্থ্, গর্ভবতী মা—ওদের যে কী অবস্থা হয় আল্লাহ জানেন, এইটা নিয়ে কথা বলেন না!

সবশেষে তিনি জনসাধারণের পক্ষ থেকে দাবি জানিয়ে বলেন, ‘আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবে না। আমাদের দৈনন্দিন জিনিসগুলো ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না। কে প্রশ্ন করতে যায়?

রূপালী বাংলাদেশ

Link copied!