× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:৩০ পিএম

বৃষ্টির কারণে শুরু হয়নি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে টুর্নামেন্ট এখন পা রেখেছে রোমাঞ্চকর ‘সুপার এইট’ পর্বে। সেরা আট দলের এই লড়াইয়ের উদ্বোধনী ম্যাচেই আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 

তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। টস সম্পন্ন হলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোয় টস ভাগ্য সহায় হয় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার। তিনি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। 

সুপার এইটের প্রতিটি ম্যাচকে 'নকআউট' হিসেবে বিবেচনা করে সেরা ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেন আগা। ধীরগতির উইকেটের সুবিধা নিতে পাকিস্তান দলে স্পিনারদের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, যদিও মূল একাদশে রয়েছেন দুই জন পেসার।

অন্যদিকে, নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানান, সুপার এইট পর্ব জয়ে শুরু করতে তার দল পুরোপুরি প্রস্তুত। কিউইরা তাদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপের ওপর ভরসা রাখছে।

টসের সময় আকাশে হালকা মেঘ থাকলেও কিছুক্ষণ পরই প্রবল বৃষ্টি শুরু হয়। ফলে দ্রুত পুরো মাঠ কাভারে ঢেকে দেওয়া হয়। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্যমতে, বৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় মাঠকর্মীদের পিচ ও আউটফিল্ড রক্ষা করতে বেশ বেগ পেতে হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে হালকা বৃষ্টির কথা থাকলেও বাস্তবে ভারী বর্ষণ চলায় খেলা শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। দর্শকরা গ্যালারিতে অপেক্ষা করলেও অনিশ্চয়তা কাটছে না।

আজকের খেলায় দু-দলের একাদশ

পাকিস্তান স্কোয়াড : সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, বাবর আজম, ফখর জামান, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও উসমান কাদির।

নিউজিল্যান্ড স্কোয়াড : ফিন অ্যালান, টিম সেইফার্ট, রাচিন রবিন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডারেল মিচেল, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ম্যাট হেনরি, ইশ শোধি ও লকি ফার্গুসন।

রূপালী বাংলাদেশ

Link copied!