× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৩৯ পিএম

টস হেরে ব্যাটিংয়ে নামল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ও ভাগ্যনির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার মিশনে টস ভাগ্য সহায় হয়নি পাকদের।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) টস জিতে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ায় এখন বড় ব্যবধানে জয়ের কঠিন চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে।

গ্রুপ-২ থেকে ইংল্যান্ড ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় বাকি একটি জায়গার জন্য লড়াই এখন পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। কিউইদের পয়েন্ট বর্তমানে ৩ এবং রান রেটে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে। 

আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে পাকিস্তানের পয়েন্টও হবে ৩, কিন্তু রান রেটে নিউজিল্যান্ডকে টপকাতে হলে জিততে হবে বিশাল ব্যবধানে।

টস হেরে আগে ব্যাটিং করতে নামায় পাকিস্তানের সামনে সমীকরণটি এখন স্পষ্ট—সেমিফাইনাল নিশ্চিত করতে হলে লঙ্কানদের বিপক্ষে অন্তত ৬৪ রানের ব্যবধানে জয় পেতে হবে। 

দুই দলের চূড়ান্ত একাদশ

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), খাজা নাফে, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ ও উসমান তারিক।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, চারিথ আসালাঙ্কা, পবন রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), মাহিশ থিকশানা, জানিথ লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, দুশমন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

রূপালী বাংলাদেশ

Link copied!