× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৭:৫১ পিএম

মুশফিককে নিয়ে সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৭:৫১ পিএম

আমিনুল হক ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

আমিনুল হক ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে সুখবর মিলেছে। সব ঠিক থাকলে আজ রোবাবার রাতেই সৌদি আরব থেকে দেশের বিমানে উঠবেন তিনি। আগামীকাল ২ মার্চ সোমবার সকালেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুশফিকের ফেরার প্রক্রিয়াটি তিনি নিজেই ব্যক্তিগতভাবে তদারকি করছেন।

মুশফিকুর রহিমের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি বিষয়টি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল এবং শুরু থেকেই পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথা হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। আশা করছি, আজ রাতের ফিরতি ফ্লাইটে মুশফিক রওনা হবেন এবং আগামীকাল সকালেই দেশে ফিরবেন।

সুস্থ আছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’
জেদ্দায় আটকা পড়লেও মুশফিকুর রহিম শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন আমিনুল হক। তিনি বলেন:

আমিনুল হক আরও বলেন, এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছেন, সুস্থ আছেন। শুধু তিনি নন, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে আমাদের যেসব খেলোয়াড় বা বাংলাদেশি নাগরিক এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা আশা করি তারা সবাই সুস্থভাবে ফিরে আসবেন।

এর আগে, গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওমরাহ সম্পন্ন করে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিলেন মুশফিক। পরিকল্পনা ছিল দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটে ঢাকা পৌঁছানোর। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান চলাচল স্থগিত হয়ে যায়। ফলে মাঝ আকাশ থেকেই মুশফিকসহ বাকি যাত্রীদের বহনকারী বিমানটিকে পুনরায় জেদ্দায় ফিরিয়ে আনা হয়।

অনিশ্চয়তার এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মুশফিক। 

রূপালী বাংলাদেশ

Link copied!