রূপকথার শততম ম্যাচে কাল পা রাখবেন মুশফিক
নভেম্বর ১৮, ২০২৫, ০৭:৫৬ পিএম
লর্ডসের কনকনে ঠান্ডা হাওয়ায় ২০০৫ সালের সেই সকালে লর্ডসের পোশাকি নীরবতা ভেঙে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল এক কিশোর—চোখে স্বপ্ন, মনে ভয়, আর বুকভরা উত্তেজনা। বয়স তখন মাত্র সাড়ে ১৬। নাম মুশফিকুর রহিম।
বাংলাদেশের ইতিহাসে তখন টেস্ট ক্রিকেট ছিল নতুন, শৈশবের মতোই অনভিজ্ঞ। আর সেই অনভিজ্ঞতার ভিড়ে দাঁড়িয়েই অভিষেক হলো...