× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৫১ পিএম

যুদ্ধ পরিস্থিতিতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৫১ পিএম

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথে। এর ফলে মক্কায় পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার পথে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। মাঝআকাশ থেকে তার বহনকারী বিমানটি ফিরে আসায় বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দাহ বিমানবন্দরে আটকা পড়েছেন।

জানা যায়, মুশফিক আজ সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দাহ থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। 

তবে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় পাইলট মাঝপথ থেকেই বিমানটি ঘুরিয়ে পুনরায় জেদ্দাহ বিমানবন্দরে অবতরণ করান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে মুশফিকুর রহিম লেখেন, এখন আমি জেদ্দাহ বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে আটকে আছি। যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসেছে। কবে এবং কীভাবে আমরা নিরাপদে ঢাকায় ফিরতে পারব—তা একমাত্র আল্লাহই জানেন।

মুশফিকুর রহিম আরও জানান, কেবল তিনি একা নন, তার সঙ্গে বিপুল সংখ্যক বাংলাদেশি যাত্রী বর্তমানে জেদ্দাহ বিমানবন্দরে আটকা পড়েছেন। দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অবস্থান করায় বয়স্ক ও শিশুদের নিয়ে অনেক পরিবার চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন।

এদিকে, ইরান ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক অনেক এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করেছে এবং অনেক দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!