২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। হাই-ভোল্টেজ এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে কিউইদের পক্ষে। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
আহমেদাবাদের কন্ডিশন এবং ফ্লাডলাইটের নিচে শিশিরের প্রভাব বিবেচনা করে নিউজিল্যান্ড অধিনায়ক রান তাড়াকেই নিরাপদ মনে করেছেন। টস জিতে স্যান্টনার জানান, শিশির ফ্যাক্টর মাথায় রেখেই তারা বোলিং বেছে নিয়েছেন।
অন্যদিকে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, টসে হারলেও তিনি মোটেও হতাশ নন। কারণ টস জিতলে তিনিও আগে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন।
ফাইনালে নিউজিল্যান্ড দল তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। কোল ম্যাকোনকির পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার জ্যাকব ডাফি। অন্যদিকে, ভারত কোনো পরিবর্তন ছাড়াই তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। সেমিফাইনালের সেই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে তারা।
দুই দলের চূড়ান্ত একাদশ
ভারত একাদশ : সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন