× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:৩৯ পিএম

ফাইনালে নিউজিল্যান্ডকে পাহাড় সমান টার্গেট দিল ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:৩৯ পিএম

শিভাম দুবে। ছবি : সংগৃহীত

শিভাম দুবে। ছবি : সংগৃহীত

আহমেদাবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভারতের ব্যাটাররা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল পুঁজি সংগ্রহ করেছে ভারত। 

ম্যাচের শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন ভারতের টপ অর্ডার ব্যাটাররা। বিশেষ করে তরুণ ওপেনার অভিষেক শর্মার মারকুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারেই ৯২ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। 

মাত্র ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করা অভিষেক অবশ্য এর পরপরই ২১ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার।

অভিষেক ফিরলেও রানের গতি সচল রাখেন আরেক ওপেনার সঞ্জু স্যামসন ও তিনে নামা ইশান কিষাণ। স্যামসন শুরুতে কিছুটা রয়েসয়ে খেললেও ৩৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। 

ইনিংসের শেষ দিকে তিনি আরও আগ্রাসী হয়ে ওঠেন এবং ৪৬ বলে ৫টি চার ও ৮টি বিশাল ছক্কায় ৮৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। অন্যদিকে ইশান কিষাণ এদিনও  মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে থামেন ৫৪ রান করে।

ইনিংসের প্রথম ১৫ ওভারেই ২০০ রান করে ফেলেছিল ভারত। এক সময় স্কোরবোর্ডে ৩০০ রান ওঠার সম্ভাবনা তৈরি হলেও ১৬ থেকে ১৯—এই ৪ ওভারে নিউজিল্যান্ডের বোলাররা দারুণভাবে রানের লাগাম টেনে ধরেন। 

এ সময়ে দ্রুত উইকেট হারান সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। ফলে রানের গতি কিছুটা কমে যায়।

তবে ইনিংসের শেষ ওভারে কিউইদের ওপর আবারও চড়াও হন শিভাম দুবে। মাত্র ৮ বলে ২৬ রানের একটি ক্যামিও ইনিংস খেলে তিনি ভারতের সংগ্রহকে আড়াই শ’র ওপারে নিয়ে যান তিনি। 

এই ম্যাচ জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ১২০ বলে ২৫৬ রান।

রূপালী বাংলাদেশ

Link copied!